সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

কুড়িগ্রামে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: বৃহস্পতিবার; ২ মে, ২০২৪ খ্রি. - ১১:০৩ পি.এম. | দেখেছেন: ৩৬১ জন।

কুড়িগ্রামে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

 

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

 

ইরি ও বোরো ধানের ফলন ভালো হওয়ায় খুশি কুড়িগ্রামেরা কৃষকরা। তারা জানান, এপ্রিলের আগে মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় এবার ধানের ভালো ফলন হয়েছে।

 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর ইরি বোরো মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১৭হাজার ২৫০ টন। অর্জিত ধানের পরিমাণ এক লাখ ১৭ হাজার ৩৫০ টন।

 

কুড়িগ্রাম সদরের কয়েকটি ফসলের ক্ষেত ঘুরে কৃষকদের সঙ্গে কথা হয়।

 

সদরের মাটিকাটার মোড় এলাকার কৃষক লাল মিয়া বলেন, “আবওহাওয়া ভালো থাকায় ধানের ফলন ভালো হয়েছে। তাই আমি অনেক খুশি হয়েছি।

 

সদরে চৌরাস্তার মোড় এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, “এপ্রিল মাসের আগে মাঝে মাঝে বৃষ্টি হাওয়ায় ধানের ভালো ফলন হয়েছে।

 

এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ধানের ফলন ভালো হয়েছে। এতে জেলার ধানের আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আমরা আশা করি কৃষকরা এবার লাভবান হবেন।

 

 


 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন