বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

কুড়িগ্রামে বিভিন্ন নদীর বিস্তীর্ণ চরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

প্রকাশিত: শুক্রবার; ২২ মার্চ, ২০২৪ খ্রি. - ০৩:১২ পি.এম. | দেখেছেন: ৪০৫ জন।

কুড়িগ্রামে বিভিন্ন নদীর বিস্তীর্ণ চরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

 

 

কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর বিস্তীর্ণ চর ও বালুচর সমুহে মিষ্টি কুমড়া বাম্পার ফলন হয়েছে। নদীর বুক জুরে সবজি জাতীয় এ ফসলের ক্ষেত দেখে মন ভরিয়ে যায়।

বর্তমানে চলছে চাষাবাদকৃত ক্ষেত থেকে চাষীদের কুমড়ো তোলার মহোৎসব। এবারে ফলন ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরার চর, চর রামনিয়াসা,চর চাপরারপাড়া, থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার চর বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ ,বালাডোবা , সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর, নামাজের চর , জাহাজের আলগা , দই খাওয়া গেন্দার আলগা ,

কুড়িগ্রাম সদর উপজেলার মোগল বাসা ইউনিয়নের চর সিতাইঝাড় ও চর কৃষ্ণপুর সহ ধু-ধু করা বালুচর সমুহের  আগাম জাতের এসব মিষ্টি কুমড়ার ক্ষেত দেখে যেনো চোখ জুরে যায়। বর্তমানে কৃষাণ- কৃষাণিরা আবাদের সবজি বাজারজাত করার জন্য ক্ষেত থেকে উত্তোলন করছেন কমড়ো।

আর সে গুলো স্থানী হাট-বাজারসহ পার্শ্ববর্তি জেলা ও উপজেলার হাট-বাজারে সরবারহ করা হচ্ছে। ফলে ক্রেতা সাধারণ নতুন সবজি হিসাবে একটু বেশী মূল্যে হলও তা ক্রয় করতে পারছেন।

এসময় ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়া নিতে আসা কাঁচামাল ব্যবসায়ী বেলাল ও আব্দুল মতিন জানান, বর্তমান বাজারে কুমড়ার নতুন আমদানি হওয়ায় বাজারে চাহিদা রয়েছে। তাই গতবারের তুলনায় এবারে দাম অনেকটা বেশি।

কৃষক আব্দুল মালেক, হাবিবুর রহমান ও শমসের আলীর সাথে কথা হলে তারা  জানান, অনাবাদী পতিত জমিতে এবার অন্য সবজির থেকে মিষ্টি কুমড়ো চাষ করে বাড়তি আয় করায় আমরা খুশি।

এসব অঞ্চলের অভাবী প্রান্তিক ও বর্গাচাষীদের মাঝে প্রয়োজনীয় কৃষি পরামর্শ, প্রণোদনা, উন্নত বীজ সরবারহ করতে পারলে বিভিন্ন জাতের সবজি উৎপাদন করা সম্ভব হবে বলে সচেতন মহল মনে কারেন ।

এ ব্যপারে উলিপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজেদুল করিম এ প্রতিবেদককে জানান, বালু ও পরিত্যক্ত ভূমিতে কুমড়া আবাদ করা হয় একেবারেই কম খরচ হেক্টর প্রতি ৪০ টন উৎপাদন হয় ।

তবে এবার ভুট্টারাবাদ বেশি থাকায় কুমড়া চাষাবাদ কম খরচে কৃষকরা তারপরও কিভাবে ভাল ফসল উৎপাদন করা যাবে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন