সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

ঝালকাঠিতে গ্রামীণ কৃষিপণ্য ও বৈকালিক সবজি বাজারের উদ্বোধন

প্রকাশিত: বুধবার; ১৫ অক্টোবর, ২০২৫ খ্রি. - ১০:৩০ পি.এম. | দেখেছেন: ২৭৪ জন।

ঝালকাঠিতে গ্রামীণ কৃষিপণ্য ও বৈকালিক সবজি বাজারের উদ্বোধন

 

বীথি শর্মা বনিক,

ঝালকাঠি:

 

 

ঝালকাঠি পৌরসভার ব্যবস্থাপনায় ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে গ্রামীণ কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য পৌর শহরের বাহের রোডস্থ শীতলা এলাকায় শুরু হয়েছে কৃষি বাজার।

বুধবার সকাল ১০টায় ফিতা কেটে বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। উদ্বোধনের পর দোয়া-মুনাজাত শেষে তিনি বাজার পরিদর্শন করেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

 

পৌর কর্তৃপক্ষ জানায়, বাজারটি দুই ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বসবে কাঁচা সবজি, মাছ ও মুরগির বাজার। দ্বিতীয় ধাপে দুপুর ২টার পর থেকে রাত ১১টা পর্যন্ত বসবে ভ্যানে থাকা বৈকালিক সবজি ও কৃষিপণ্যের বাজার।

 

এ সময়ে শহরের সড়কে বা ভ্রাম্যমাণ ভ্যানগাড়িতে অস্থায়ী বাজার বসানো যাবে না। কেউ নিয়ম ভঙ্গ করলে যান চলাচল ও জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

 

এই নতুন বাজার পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা, ক্রেতা ও বিক্রেতারা। তারা বলেন, ‘এখন থেকে এক জায়গায় মাছ, মুরগি, সবজি, ফল ও নানান গ্রামীণ কৃষিপণ্য সহজেই পাওয়া যাবে—এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন