মঙ্গলবার; ২১ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
রংপুরে সিজারের পর পেটে কাপড় রেখে সেলাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদরে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনতে 'ফুয়েল কার্ড' চালু কুড়িগ্রামে আজ থেকে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি কুড়িগ্রামের শিলাবৃষ্টিতে তিস্তার চরে মরিচ-পেঁয়াজসহ ফসলের ক্ষতি

ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ

প্রকাশিত: শনিবার; ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৯:৫৩ পি.এম. | দেখেছেন: ১১২ জন।

ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ

 

ঝালকাঠি প্রতিনিধি:

 

 

 

পবিত্র রমজান মাস উপলক্ষে ঝালকাঠি জেলার ৯টি ওয়ার্ডে ৩০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংযোগ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঘরে পৌঁছে দেওয়া হয় ইফতারের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

আয়োজকরা জানান, গত ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এর এক সপ্তাহ আগে ফাউন্ডেশনের ভলান্টিয়াররা জেলার বিভিন্ন ওয়ার্ড ঘুরে প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবার চিহ্নিত করেন। যাচাই-বাছাই শেষে ৩০টি পরিবার নির্বাচন করে তাদের হাতে ইফতার প্যাকেজ তুলে দেওয়া হয়।

 

ইফতার সামগ্রী পেয়ে শাহজাহান (৬০) বলেন, “রমজানে কাজকর্ম কম থাকে। এই সহায়তা পেয়ে খুব উপকার হলো।

 

ময়না (৬৭) বলেন, “আমরা খুব কষ্টে দিন কাটাই। এমন সাহায্য আমাদের জন্য অনেক বড় পাওয়া।

রুমি (৬৯) বলেন, “রমজানের মাসে কেউ পাশে দাঁড়ালে মনে সাহস পাই। আল্লাহ তাদের মঙ্গল করুন।

 

সংযোগ ফাউন্ডেশনের আয়োজকরা বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা সামান্য সামর্থ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছি। 

ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন