ঝালকাঠি জেলা রোভার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
বীথি শর্মা বনিক,
ঝালকাঠি:
বাংলাদেশ স্কাউটস, ঝালকাঠি জেলা রোভার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা রোভার স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক আশরাফুর রহমান। সঞ্চালনায় ছিলেন জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ৫ই আগস্টের পরে সড়কের শৃঙ্খলা ফেরাতে তখন সাধারণ শিক্ষার্থী, রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা যানজট নিয়ন্ত্রণে কাজ করেছেন। এ ধরনের স্বেচ্ছাসেবী টিম রাষ্ট্রের সম্পদ। সংকটমুহূর্তে তারা দেশসেবায় নিয়োজিত হয়। স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সামাজিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে।
সভায় ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির সেবাদানকারী রোভার সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়। এতে বিভিন্ন রোভার ইউনিট সেবাদান করেন। তার মধ্যে সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপ ঝালকাঠি এর যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, সিনিয়র রোভার মেট বীথি শর্মা বনিক, মো.মুমিন হাসান সিয়াম,কুশল সাহা রোভার মেট প্রিয়াঙ্কা ঘরামী পিউ।
রোভারদের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, কর্মকর্তা এবং রোভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন