বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

তরুণ লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: রবিবার; ২ নভেম্বর, ২০২৫ খ্রি. - ০৮:৩৪ পি.এম. | দেখেছেন: ২৫৭ জন।

তরুণ লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মো: সিফাত ই মঞ্জুর রোমান,

বরিশাল প্রতিনিধি:

 

 

বাংলাদেশের তরুণ প্রজন্মের লেখনীর মশাল বহনকারী সংগঠন। 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামর যাত্রা শুরু হয়।

সেখান থেকেই ২৫-২৬ কার্যবর্ষের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সজিব প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়। 

এর আগে গত ২২ অক্টোবর আংশিক কমিটি গঠন করা হয়েছিল, যেখানে সভাপতি হিসেবে মনোনীত হন ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী মোফাজ্জল হোসেন, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিন ইয়াসার। নতুন পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি তারেক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিয়াদ নওশাদ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক কুশ কুমার কুশাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রনি চৌধুরী, অর্থ সম্পাদক ইমরান হাসান, দপ্তর সম্পাদক শহিদ মুনতাসীর, উপ-দপ্তর সম্পাদক নুর নাহার মিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সূর্য মণ্ডল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক নাদিম, প্রচার সম্পাদক সৈয়দ মোহাম্মদ আজম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসান। 

এছাড়াও সম্পাদকীয় পর্ষদ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আতিকুর রহমান বাবু, মো. গোলাম রাব্বি, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত নিয়ামুর রশিদ শিহাব এবং বিপ্লব মণ্ডল। ২০১৮ সালের ২৩ জুলাই, “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জন্ম নেয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও তরুণ লেখকদের মধ্যে চিন্তাশীল লেখনীর মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে। 

তার-ই ধারাবাহিকতায় ২০২২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, যা শুরু থেকেই তরুণ মেধাবীদের কলমচর্চা, সমালোচনামূলক বিশ্লেষণ ও লেখনীর মাধ্যমে সমাজে বুদ্ধিবৃত্তিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছে। নবনির্বাচিত নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন “ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংকট সমস্যা সমাধানে নেতৃত্ব দিবে বাংলাদেশ তরুণ-কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

তাদের বিশ্বাস বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একদিন ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে সাহিত্য, সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার বাতিঘর হয়ে উঠবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন