বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

দেশের ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন

প্রকাশিত: রবিবার; ৫ অক্টোবর, ২০২৫ খ্রি. - ১১:২০ পি.এম. | দেখেছেন: ১৬০ জন।

দেশের ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন

 

মো: সিফাত ই মঞ্জুর রোমান,

বরিশাল:

 

 

 

বরিশালসহ সারাদেশে একযোগে অনলাইন উদ্বোধন অনুষ্ঠিত, সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প”-এর ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, সহযোগিতায় রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মাননীয় উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মাসুদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মানিকহার রহমান।

বরিশাল জেলার প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন  যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহউদ্দিন তালুকদার, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বিভাগীয় প্রধান (বরিশাল ও খুলনা) কিশোর চন্দ্র বালা ও সংশ্লিষ্ট সকল প্রশিক্ষক, কো-অর্ডিনেটরগণ। এবারের ব্যাচে ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণ সমাজকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে। বক্তারা বলেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং “তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন