শনিবার; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান 'গাক'-কে জরিমানা স্বেচ্ছাসেবকদের নিয়ে আস-সাদাকাহ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা কুড়িগ্রামে বৃষ্টিতে স্বস্তি; বোরো ও পাটচাষে সেচ নির্ভরতা কিছুটা কমেছে

স্বেচ্ছাসেবকদের নিয়ে আস-সাদাকাহ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: শুক্রবার; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রি. - ১০:০৯ পি.এম. | দেখেছেন: ৪১ জন।

স্বেচ্ছাসেবকদের নিয়ে আস-সাদাকাহ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা

মো: সিফাত ই মঞ্জুর রোমান

 

 

স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন ও কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আস-সাদাকাহ ফাউন্ডেশন। 

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল হোসাইন। 

 

তিনি বলেন, স্বেচ্ছাসেবীরা সমাজের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা নিশ্চিত করা গেলে মানবিক কাজগুলো আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্ব উন্নয়ন, সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং সামাজিক উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

 

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সমন্বয় জোরদার করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন