সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

প্রকাশিত: বুধবার; ২৯ মার্চ, ২০২৩ খ্রি. - ০১:১৮ পি.এম. | দেখেছেন: ৭৪১ জন।

পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক:

 

বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি পুত্র সন্তানের মা হলেন।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

তিনি বলেন, রেগুলার চেকআপের জন্য মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আনা হয় মাহিয়া মাহিকে। চিকিৎসক চেকআপের পর তাকে দ্রুত ভর্তি করানোর পরামর্শ দেন। পরে মাহিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টা ২০ মিনিটে মাহি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। আল্লাহর রহমতে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।

তিনি মাহি ও তার সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‌‌‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন