সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

প্রকাশিত: রবিবার; ১০ আগস্ট, ২০২৫ খ্রি. - ১০:০০ পি.এম. | দেখেছেন: ২৪৭ জন।

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

 

পলাতক ৪০ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ইতোমধ্যে নিজ কর্মস্থল থেকে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এরূপ ৪০ জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। পদক প্রত্যাহার করা পুলিশ সদস্যদের অনুকূলে পদক-সংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো। এ ছাড়া এর আগে পদক-সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

 

পদক প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন