সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

প্রকাশিত: রবিবার; ১৭ আগস্ট, ২০২৫ খ্রি. - ১০:১৪ পি.এম. | দেখেছেন: ২৪৯ জন।

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

 

বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় আসাদ হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

 

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

 


 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন