শুক্রবার; ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ঢাবিতে নারীর দিকে লাঠি হাতে তেড়ে আসা তরুণ হত্যা মামলার আসামি বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বাদশা ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুরের মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের মানববন্ধন পঞ্চগড় তেঁতুলিয়া-তে গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ প্রার্থীই ফেল

একনেকের সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে মনোহরদী থানা প্রেসক্লাবের অভিনন্দন

প্রকাশিত: বৃহস্পতিবার; ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ১০:৩৯ পি.এম. | দেখেছেন: ৪৮ জন।

একনেকের সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে মনোহরদী থানা প্রেসক্লাবের অভিনন্দন

মোঃ মোবারক হোসেন নাদিম

বিশেষ প্রতিনিধি:

 

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি)–এর সদস্য নির্বাচিত হওয়ায় মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল–কে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মনোহরদী থানা প্রেসক্লাব। 

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানান।বার্তায় তারা উল্লেখ করেন,সরদার সাখাওয়াত হোসেন বকুল একজন বীর মুক্তিযোদ্ধা এবং এ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য।

 

ইতোমধ্যে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর বুদ্ধিমত্তা,মেধা ও সততার মাধ্যমে তিনি জাতীয় অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

 

এছাড়াও একনেকের সদস্য পদে মনোনয়ন দেওয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন