রবিবার; ২৬ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান 'গাক'-কে জরিমানা স্বেচ্ছাসেবকদের নিয়ে আস-সাদাকাহ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রি. - ১১:৩৬ পি.এম. | দেখেছেন: ৩৮ জন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

 

 

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত “জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ সমাবেশে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম রাজু। এছাড়াও অংশগ্রহণ করেন হাতীবান্ধা উপজেলার গর্বিত সন্তান শহীদ সুজন ইসলাম-এর সম্মানিত পিতা জনাব শহিদুল ইসলাম এবং তাঁর ভাই আব্দুর রাজ্জাক।

বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার বাস্তবায়নে জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সমাবেশের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করা হয়, যেন শহীদদের রক্তের বিনিময়ে জনসাধারণের কাঙ্ক্ষিত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের তৌফিক দান করেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন