মঙ্গলবার; ১০ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত-১ কুড়িগ্রামে সড়কে বাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বিনা লাভের দোকানে ক্রেতাগণের স্বস্তি কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ইফতার মাহফিল

জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের পদত্যাগ

প্রকাশিত: শুক্রবার; ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি. - ০৮:৪৭ পি.এম. | দেখেছেন: ৯০ জন।

জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের পদত্যাগ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। 

কেন্দ্রীয় নেতৃত্বের নিষ্ক্রিয়তা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতি অসন্তোষ জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লিখিত পোস্টে ফয়সাল মুরাদ বলেন, ‘জকসু নিয়ে জাতীয় ছাত্রশক্তির (বাগছাস) কেন্দ্রীয় কমিটির তেমন কোনো চিন্তাভাবনা নেই। 

 

তারা শুধু ডাকসু নিয়েই ব্যস্ত ছিল, আর এখন কেন্দ্রীয় কমিটিতে পদ ভাগাভাগির দ্বন্দ্বে নিমজ্জিত। আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির রাজনীতি করেছি, তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি সংগঠনের আহ্বায়ক হিসেবে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করে এসেছি। তবে আমার সহকর্মীদের অন্ধকারে রেখে, তাদের একাডেমিক জীবনের ক্ষতি করে, রাজনৈতিক স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করে সেই দায় আমি আর বহন করতে পারব না। 

 

তাই আমি সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি। এছাড়াও তিনি অভিযোগ করেন,"জকসু নিয়ে জাতীয় ছাত্রশক্তির (বাগছাস) কেন্দ্রীয় কমিটির তেমন কোনো চিন্তাভাবনা নেই; তারা শুধু ডাকসু নিয়েই ব্যস্ত ছিল, আর এখন কেন্দ্রীয় কমিটিতে পদ ভাগাভাগির দ্বন্দ্বে নিমজ্জিত। 

 

আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির রাজনীতি করেছি, তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। আমি সংগঠনের আহ্বায়ক হিসেবে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করে এসেছি। তবে আমার সহকর্মীদের অন্ধকারে রেখে, তাদের একাডেমিক জীবনের ক্ষতি করে, রাজনৈতিক স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করে সেই দায় আমি আর বহন করতে পারব না। 

তাই আমি সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন