ডক্টর মালিকা কলেজে সমাজকর্ম বিভাগের ১০ম ব্যাচের বিদায় ও সংবর্ধনা
মো: সিফাত ই মঞ্জুর রোমান,
ঢাকার ধানমন্ডিস্থ ডক্টর মালিকা কলেজে স্নাতক (সম্মান) সমাজকর্ম বিভাগের ১০ম ব্যাচের (২০২০–২০২১) শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ এপ্রিল শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে কলেজ জীবন শেষ করে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নতুন পথচলা শুরু করেন। চার বছরের স্নাতক কোর্স নানা প্রতীক্ষা ও সেশনজটের কারণে দীর্ঘ ছয় বছরে সম্পন্ন হলেও এই সময়ের স্মৃতি, বন্ধুত্ব ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের জীবনে গভীর ছাপ রেখে গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মোঃ ইমরান খান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে স্মৃতিময় সময়ের নানা দিক। বিশেষ করে শিক্ষকদের আন্তরিক ও আবেগময় বক্তব্য অনুষ্ঠানকে আরও হৃদয়স্পর্শী করে তোলে। শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন