মঙ্গলবার; ১০ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত "কোনোভাবে একবার ক্ষমতায় আসলে হাড়ে হাড়ে টের পাবেন জামায়াত কী জিনিস?" কুড়িগ্রামে‌ রিজভী চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো -হারুনুর রশীদ ২৬ কুড়িগ্রাম ২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল মার্কার নির্বাচনী মিছিল ও পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মঙ্গলবার; ১০ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ১২:৩৮ এ.এম. | দেখেছেন: ১৪ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত

 

মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপি এর কর্মকর্তাগণের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে যৌথ বাহিনী কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্তে বিস্তারিত আলোকপাত করা হয়। নরসিংদীবাসী যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে যৌথ বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক মহোদয়।

সভায় আরো উপস্থিত ছিলেন লে.কর্ণেল শামীম রহমান, অধিনায়ক, ৯ সিগন্যাল ব্যাটালিয়ন, লে.কর্ণেল মোঃ আবু বকর, অধিনায়ক, ১২ ল্যান্সারস, রায়পুরা আর্মি ক্যাম্প, মেজর মোঃ রায়হান মোস্তাফিজ, উপ-অধিনায়ক, নরসিংদী আর্মি ক্যাম্প, মেজর মোঃ শরিফুল ইসলাম, উপ-অধিনায়ক, ৬৩ বিজিবি, রায়পুরা বিজিবি ক্যাম্প, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কলিমুল্লাহ, জনাব এস.এম আকতারুজ্জামান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, নরসিংদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুজন চন্দ্র সরকার, জনাব মোঃ আরিফুল ইসলাম, ক্যাম্প কমান্ডার, নরসিংদী, র‌্যাব-১১, জনাব সামিনা তানী, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন