শুক্রবার; ২০ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে রোজ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই শহীদ সুজন হোসেনের কবর জিয়ারত ও পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান উত্তরাঞ্চলের আকাশপথে নতুন আশা — লালমনিরহাট বিমানবন্দর ঘিরে জোর প্রস্তুতি, পরিদর্শনে মন্ত্রী দুলু বাংলাদেশ জামায়াতে ইসলামী সানিয়াজান ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে খাল কাটা ও পুনঃখনন কাজের উদ্বোধন

প্রকাশিত: বুধবার; ১৮ মার্চ, ২০২৬ খ্রি. - ১১:৪৪ পি.এম. | দেখেছেন: ৫৫ জন।

নরসিংদীতে খাল কাটা ও পুনঃখনন কাজের উদ্বোধন

মোঃ মোবারক হোসেন নাদিম

বিশেষ প্রতিনিধি:

 

 

দেশব্যাপী খাল, নদী-নালা ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে জলাশয় সংস্কার ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে মহিষাখালী খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

১৬ মার্চ দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এই খনন কাজের উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. আবদুল মঈন খান মহোদয়। 

উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি মহোদয়। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর পুলিশ সুপার জনাব মো: আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নরসিংদী জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানের পূর্বে জেলা পুলিশের একটি চৌকস টিম মাননীয় মন্ত্রী মহোদয়কে সালামি প্রদান করেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন