মঙ্গলবার; ১০ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত-১ কুড়িগ্রামে সড়কে বাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বিনা লাভের দোকানে ক্রেতাগণের স্বস্তি কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ইফতার মাহফিল

নরসিংদী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: বৃহস্পতিবার; ২৭ নভেম্বর, ২০২৫ খ্রি. - ১১:০১ পি.এম. | দেখেছেন: ৫১ জন।

নরসিংদী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন নাদিম

বিশেষ প্রতিনিধি:

 

 

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নরসিংদী পুলিশ লাইন্সে জেলা পুলিশ, নরসিংদীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়। সভায় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন। পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শুনে বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।

 

পুলিশ সুপার সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান। সভা শেষে নরসিংদী জেলা হতে অন্যত্র বদলির আদেশপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আদিল মাহমুদ, অফিসার ইনচার্জ, রায়পুরা থানা, জনাব মোহাম্মদ এমদাদুল হক, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা, জনাব মোহাম্মদ দুলাল আকন্দ, অফিসার ইনচার্জ, মনোহরদী থানা, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব মোঃ শাহ আলম, পুলিশ লাইন্স, নরসিংদীগণের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

 

পুলিশ সুপার মহোদয় তাদের শুভ কামনা জানিয়ে নতুন কর্মস্থলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন। উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা'গণসহ সকল ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন