শুক্রবার; ৩ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে মাটি খননকালে মরিচাধরা গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার কুড়িগ্রামে ভাইরাল তাজুর পাশে নাগেশ্বরী উপজেলা প্রশাসন নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ কুড়িগ্রামের চিলমারীর জোড়গাছ হাটের সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার

বিএনপির নেতা মোঃ জামাল উদ্দিন খোকা ভাইয়ের কিছু কথা

প্রকাশিত: মঙ্গলবার; ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. - ০৪:১৮ পি.এম. | দেখেছেন: ৩০১ জন।

বিএনপির নেতা মোঃ জামাল উদ্দিন খোকা ভাইয়ের কিছু কথা

মোঃ মোবারক হোসেন নাদিম

বিশেষ প্রতিনিধি:

 

 

শিবপুর পুটিয়া ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন খোকা ভাই তিনি এই সমাজের একজন নিবেদিত প্রাণ, সমাজের সব ধরনের অন্যায় অত্যাচার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকায় রেখেছেন।

অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদ উদ্বোধন সামাজিক দরবার শালিশ উপস্থিত হলে স্থানীয় চেয়ারম্যান ও এমপি মহোদয়ের সাথে আনুষ্ঠানিকতা হয়েছিল এবং ফটোসেশন করেছেন। ইদানিং দেখা যাচ্ছে ৫ ই আগস্ট এর পর থেকে একটি কুচক্রী মহল উনার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ছবি দিয়ে তার সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন অপপ্রচার করে আসছে, এমনকি ওনার সফলতা দেখে ঈশ্বানিত হয়ে একটি কুচক্রী মহল উনার বিরুদ্ধে বদনাম করছেন।

ওনার ব্যবসা-বাণিজ্যের উপর তাদের লোলুপ দৃষ্টি পড়েছে, ব্যবসা-বাণিজ্য নিয়ে একই এলাকার একটি পক্ষের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে আর এটাকে কেন্দ্র করে একটি মহল মোঃ জামাল উদ্দিন খোকা ভাইয়ের সম্মানহানি করার জন্য বিভিন্ন নাম ওয়াস্তে অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করে আসছে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে। আসলেই এলাকা ঘুরে বিভিন্ন লোকজনের সাথে আলাপ করে জানা যায় তিনি বিএনপি’র নিবেদিত একজন কর্মী, দুঃসময় বিএনপির নেতাকরীরা বিপদে-আপদে পড়লে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এইজন্য বর্তমান পুটিয়া ইউনিয়ন বিএনপি তৃণমূল নেতাকর্মী খোকা ভাইকে আগলে ধরে রেখেছেন দীর্ঘ ১৫/১৬ বছর যাবত। 

তিনি আমাদের প্রতিবেদক কে জানান ৫ ই আগস্টের পর আমার সংসারের চাহিদা মেটাতে গিয়ে আমি দুই শতাংশ জমি বিক্রি করেছি আমি একজন সফল ব্যবসায়ী তারপরও আমি অর্থনৈতিক কাইচেছে পড়ে জমি বিক্রি করতে বাধ্য হয়েছি।দেখতে বুঝা যায় আমার লক্ষ লক্ষ টাকার ব্যবসা সত্যি হলেও আমার সাংসারিক চাহিদা ও অনেক বেশি। তারপরও বিএনপির সকল কর্মকান্ডের সাথে আমি সাধ্যমত জরিত থেকে সহযোগিতা করে আসছি। ইদানিং দেখা যাচ্ছে একটি কুচক্রমহল আমার কাছ থেকে অর্থনৈতিক ফাইদা নিতে বিভিন্ন কুট কৌশল অবলম্বন করে আসছে, আমি এটা বুঝি আসলে আমি কোন অবৈধ টাকা রোজগার করিনা তাই আমি কোন অবৈধ বা অসুদুপায়ে কাউকে কোন অর্থ সহযোগিতা করতে রাজি না। 

তাই বিভিন্ন অনলাইন পত্রিকা ও যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে তা আমার নজরে পড়েছি। যে সব মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে আমি এসব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি সাংবাদিক ভাইদের কে অনুরোধ করবো আপনারা এসব মিথ্যা সংবাদ প্রকাশ না করে ভালোভাবে জেনে শুনে সঠিক সত্য প্রকাশ করবেন আপনাদের একটি মিথ্যা সংবাদে কারো যেন জীবনের বড় ধরনের কোন ক্ষতি না হয়। সাংবাদিকের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র।

তাই আমি বলব আপনারা অর্থের জন্য বা কারো কু পরামর্শে ভালো লোকের ক্ষতি করবেন না। আমি একজন সৎ ব্যবসায়ী আমি অনেক পরিশ্রম করে অর্থ রোজগার করি আমি কারো রক্ত চক্ষুকে ভয় পাই না আমি সমাজে কোন অন্যায় করি না অন্যায়কে প্রশ্রয় দেই না, আপনারা আমার জন্য দোয়া করবেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন