সোমবার; ৩০ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক-১ চিলমারীতে "দীপ আই কেয়ার ফাউন্ডেশনের" উদ্যোগে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ, শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি লালমনিরহাটের আদিতমারীতে ফাতেমা ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে সংঘর্ষ, আহত ২

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

প্রকাশিত: শনিবার; ২৮ মার্চ, ২০২৬ খ্রি. - ০৯:৩৯ পি.এম. | দেখেছেন: ৬৫ জন।

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

মোঃ মোবারক হোসেন নাদিম

বিশেষ প্রতিনিধি:

 

 

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট। 

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম-এর নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর মাইজাকান্দা এলাকায় পাকা রাস্তার দক্ষিণ পাশে জনৈক আবু তাহেরের খালি জমিতে কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। 

এ তথ্যের ভিত্তিতে ২৭ মার্চ ২০২৬ সালে রাতে অভিযান চালানো হয়। অভিযানে সুমন (২০), পিতা মোঃ মোস্তফা কামাল, গ্রাম হাফিজপুর বাঘাবাড়ী, ইউনিয়ন চালাকচর, থানা মনোহরদী—কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় l

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম জানান, “এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন