শনিবার; ২৮ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
৪০ দিন জামাতে নামাজ ও রোজা রেখে সাইকেল জিতল তাজিন ইসলাম ঈদের ছুঁটিতে ফাঁকা পেয়ে স্কুলের ঘন্টি, সিসি ক্যামেরার মনিটর সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হাতীবান্ধায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় ওসির গান পরিবেশন

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: শুক্রবার; ২৭ মার্চ, ২০২৬ খ্রি. - ১০:০৩ পি.এম. | দেখেছেন: ৫৬ জন।

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোবারক হোসেন নাদিম

বিশেষ প্রতিনিধি:

 

 

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

২৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। 

এ সময় মনোহরদী থানাধীন খিদিরপুর বাজারের তিন রাস্তার মোড়ে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় সোবাহান (৪১) ও মনসুর (২৪) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন