মনোহরদী থানার ওসি শাহিনুল ইসলামের বদলি
মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি:
নরসিংদী জেলার মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে অত্র থানায় যোগদান করার পর থেকে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে তার দায়িত্ব পালন করে এলাকাবাসীর আস্থা অর্জন করেন।
যোগদানের পরপরই তিনি জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে মনোহরদী উপজেলায় নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় ছিল, যা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়। নির্বাচন পরবর্তী সময়েও তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিশেষ করে রাত্রীকালীন ডিউটি জোরদার করা, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা এবং জনগণের সাথে সমন্বয় করে বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। ওসি শাহিনুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়। পাশাপাশি জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
এসব অভিযানে বহু অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। তার দূরদর্শিতা, সততা ও সুচিন্তিত পদক্ষেপের ফলে মনোহরদী থানার সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়।
সম্প্রতি তার টাঙ্গাইল জেলায় বদলি হয়েছে। মনোহরদীর সাধারণ মানুষ তার কর্মদক্ষতা ও অবদানের কথা দীর্ঘদিন স্মরণ রাখবে বলে স্থানীয়রা জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন