মাদক কারবারি টিপুকে না ছাড়ায় মনোহরদী থানার ওসির বদলি
বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় এক মাদক কারবারিকে ছেড়ে না দেওয়ার জেরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আকস্মিক বদলি নিয়ে এলাকায় নিন্দার ঝড় উঠেছে।
অভিযোগ উঠেছে, এক প্রভাবশালী রাজনৈতিক নেতার তদবির না রাখায় সোমবার (১৩ এপ্রিল) ওই ওসির বদলির আদেশ জারি করা হয়। ঘটনার সূত্রপাত: স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে মনোহরদী থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ টিপু নামের এক যুবককে গ্রেফতার করে।
টিপু উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বাসিন্দা। গ্রেফতারের পর মনোহরদী উপজেলার একটি রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড নেতা থানায় গিয়ে ওই যুবককে ছেড়ে দিতে ওসির ওপর চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ ওঠে। কিন্তু ওসি তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। , আসামিকে ছাড়াতে ব্যর্থ হয়ে প্রভাবশালী মহলের চাপে শেষ পর্যন্ত মামলায় ইয়াবার পরিমাণ কমিয়ে তাকে আদালতে পাঠানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট ওসির ‘ রিলিজ’-এর আদেশ আসে।
স্থানীয়দের দাবি, চিহ্নিত মাদক কারবারিকে প্রশ্রয় না দেওয়ায় ওসির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য: এ বিষয়ে অভিযুক্ত রাজনৈতিক নেতার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন থাকলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টিকে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে দাবি করা হয়েছে।
থানার তদন্ত ওসি জানান, বদলির নিয়মিত আদেশের অংশ হিসেবেই তিনি অবমুক্ত হয়েছেন, স্ট্যান্ড রিলিজের কোনো তথ্য তার কাছে নেই। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স মন্ত্রী মহোদয় আমাদেরকে বলেছে তিনিও জিরো টলারেন্স এদিকে, মাদক কারবারির পক্ষ নিয়ে পুলিশ কর্মকর্তার ওপর প্রভাব খাটানো এবং তার বদলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন