বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

দিনাজপুরে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

প্রকাশিত: শুক্রবার; ১৫ আগস্ট, ২০২৫ খ্রি. - ০৯:২৮ পি.এম. | দেখেছেন: ২০৮ জন।

দিনাজপুরে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

 

দিনাজপুরের বিরামপুরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পেছন থেকে আসা ট্রাকচাপায় মা ও দেড় মাস বয়সী ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন কহিনুর বেগম (২৭) ও তাঁর ছেলে রিসাত কাইফ।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কহিনুর বেগম উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী এবং হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম রব্বানী শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা পণ্যবাহী ট্রাক কহিনুর ও তাঁর ছেলেকে চাপা দেয়, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

বিরামপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন