সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে গরু হস্তান্তর করেছে বিজিবি

প্রকাশিত: বুধবার; ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি. - ১১:৫৯ পি.এম. | দেখেছেন: ৩৩১ জন।

হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে গরু হস্তান্তর করেছে বিজিবি


দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করেছে বিজিবি। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে গরুটি।

 

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়। 


পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের  বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন। 


হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে গরুটি ফেরত দেওয়া হয়েছে। এসময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন। 


তিনি আরো বলেন,সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যহৃত থাকবে বলে জানান তিনি।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন