সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন

প্রকাশিত: শুক্রবার; ১৫ মার্চ, ২০২৪ খ্রি. - ০৩:৫৯ পি.এম. | দেখেছেন: ৬১১ জন।

আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন

 

অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ বৃহস্পতিবার আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির জার্সি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। 

 

বরাবরের মতোই আকাশী নীল এবং সাদার সমন্বয়ে করা হয়েছে এবারের জার্সি। সঙ্গে রাখা হয়েছে সোনালি রং। বিভিন্ন প্যাচে বা স্মারকে ব্যবহার করা হয়েছে সোনালি কাজ। অ্যাডিডাসের লোগো, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো এবং বিশ্বকাপ জয়ের স্মারক রাখা হয়েছে সোনালি রঙ।

অ্যাওয়ে জার্সিতে রাখা হয়েছে গাঢ় নীল রঙ। তবে এখানে স্মারক করা হয়েছে আকাশী নীল রঙে আর দুপাশেই রাখা হয়েছে আকাশী নীল এবং সাদার সমন্বয়। হোম জার্সির মতো অ্যাওয়ে জার্সিও সমান নজর কেড়েছে ভক্তদের।

আর্জেন্টিনা ছাড়াও এদিন চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু এবং ভেনিজুয়েলার নতুন জার্সি প্রকাশ্যে এনেছে অ্যাডিডাস।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন