সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ৩৯ লাখ টাকা জরিমানা ফিফার

প্রকাশিত: শুক্রবার; ১২ জানুয়ারী, ২০২৪ খ্রি. - ০৯:৩১ পি.এম. | দেখেছেন: ৪৪৫ জন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ৩৯ লাখ টাকা জরিমানা ফিফার

 

৩ ম্যাচে ফিফার শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তির আওতায় আনা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।

দেশীয় সংস্থাটিকে জরিমানা হিসেবে গুণতে হবে ৩৯ লাখ টাকা (৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ)।


গত বছরের ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে জয় ও ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে ড্র করে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই এএফসি অঞ্চলের এই দুটি ম্যাচেই ফিফার নিয়ম ভঙ্গ করেন সমর্থকেরা। বোতল নিক্ষেপসহ স্টেডিয়ামে ধোঁয়া ওড়ানো, আগুন জ্বালানো এবং লাইটিংয়ের ঘটনা ঘটান বাংলাদেশি ফুটবল আলট্রাস নামের একটি সমর্থক গ্রুপ। এছাড়া লেবাননের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে একজন দর্শকও মাঠে ঢুকে পড়েন। 


এতে মালদ্বীপের ম্যাচের জন্য ১৭ লাখ ৯৬ হাজার টাকার ওপরে (১৪ হাজার সুইস ফ্রাঁ) এবং লেবানন ম্যাচের জন্য ১৪ লাখ ৪৩ হাজার টাকার ওপরে (১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ) জরিমানা করা হয়েছে। এদিকে গেল ১২ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে দেশটির মাটিতে খেলতে গিয়ে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ফিফার শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাফুফেকে  ৬ লাখ ৪১ হাজার টাকার ওপরে (৫ হাজার সুইস ফ্রাঁ) জরিমানা করেছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন