বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

ড. ইউনূসের কাছে পুরোনো বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোন

প্রকাশিত: বুধবার; ১৪ আগস্ট, ২০২৪ খ্রি. - ১০:২০ পি.এম. | দেখেছেন: ৩৬৮ জন।

ড. ইউনূসের কাছে পুরোনো বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোন

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তার পুরোনো বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আলাপকালে তিনি বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা বলেন।

 

বুধবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি কোলাজ ছবি পোস্টের মাধ্যমে আনোয়ার ইব্রাহিম নিজে এ তথ্য জানান।

তিনি পোস্টে লেখেন, ‘গতকাল আমার পুরোনো বন্ধু প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণে তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি।

 

তিনি আরও লেখেন, ‘মালয়েশিয়ার সঙ্গে প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমি তাকে আশ্বস্ত করেছি, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে।

 

আনোয়ার ইব্রাহিম সংখ্যালঘুসহ সব বাংলাদেশি নাগরিকের সুরক্ষা ও সমান অধিকার রক্ষার আশ্বাস দেওয়ায় ড. ইউনূসের কাছে সন্তোষ প্রকাশ করেন।

 

ড. ইউনূস দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানান।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন