বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

বাংলাদেশকে নিয়ে চীনের বার্তা

প্রকাশিত: বুধবার; ৭ আগস্ট, ২০২৪ খ্রি. - ০৪:০৯ এ.এম. | দেখেছেন: ৪৬০ জন।

বাংলাদেশকে নিয়ে চীনের বার্তা

 

কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে পড়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। অবশেষে গতকাল সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে বার্তা দিয়েছে চীন।

 

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশের এমন পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী হিসেবে চীন আশা করে বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে।

 

এদিকে শেখ হাসিনা এখন ভারতেই অবস্থান করছেন বলে জানা গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তাদের কাছে ‘অল্প সময়ের মধ্যে’ জরুরিভিত্তিতে আশ্রয় চান।

 

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর।

 

জয়শঙ্কর আরও বলেন, বাংলাদেশে ২০ হাজার ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে অন্তত ৮ হাজার জন ফিরে এসেছেন। এ ছাড়া তাদের নজর সংখ্যালঘুদের ওপর থাকবে বলেও জানিয়েছেন তিনি।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন