রমজানের চাঁদ দেখতে সৌদির বার্তা
রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটির সর্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে— হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ পর্যবেক্ষণ করতে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়, ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বুধবার থেকেই পবিত্র রমজান মাস শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে রমজান গণনা শুরু হবে। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী, এ বছর শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন