বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

মহেশপুরে বালু উত্তোলনের সময় ৩ জনকে জরিমানা সহ কারাদন্ড

প্রকাশিত: রবিবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৪ খ্রি. - ০১:০৪ পি.এম. | দেখেছেন: ৬১২ জন।

মহেশপুরে বালু উত্তোলনের সময় ৩ জনকে জরিমানা সহ কারাদন্ড

মোঃ অমিদ হাসান

ঝিনাইদহ প্রতিনিধি:

 

 

মহেশপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান ও সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ শাওন এর হস্তক্ষেপে বালু উত্তোলনে হুমকির মুখ থেকে রক্ষা পেল মহেশপুর-পুড়াপাড়া সড়ক।

অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের বিচারক জাহাঙ্গীর আলম (৪০), রুবেল আহাম্মেদ (৩৫) ও মাছুমকে (৩৪) আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেক আসামীকে ৬ মাসের কারাদন্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু উত্তোলনের সময় মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের বালু খোলা থেকে তাদেরকে আটক করা হয়েছে। তবে এ সময় নাটের গুরু রবিউল মেম্বারকে আটক করতে পারেনি।

এলাকাবাসী জানান, র্দীঘদিন ধরে মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের রাস্তায় বাথানগাছি গ্রামের ইউপি সদস্য রবিউল ইসলাম বালু উত্তোলন করে আসছিলো। রবিউল ইসলাম তিনি নিজেকে বিশাল ক্ষমতাধর মনে করে আইনকে তোয়াক্কা না করেই ৮ বছর ধরে মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের রাস্তার দু’ধারে বিশাল গর্তকরে এ বালু উত্তোলন করে আসছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ শাওন জানান, অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে বাথানগাছি গ্রামের জাহাঙ্গীর আলম,রুবেল আহাম্মেদ ও মাছুমকে ৬ মাসের কারাদন্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন