বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

আগামী বুধবার কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত

প্রকাশিত: সোমবার; ২ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ১০:১১ পি.এম. | দেখেছেন: ৩০ জন।

আগামী বুধবার কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:- 

 

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে উত্তরের জেলা কুড়িগ্রামে সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ শফিকুর রহমান। 

তার সঙ্গে আরও যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক মোঃ হাসনাত আব্দুল্লাহ। আগামী বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর হেলিকপ্টারযোগে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে নামবেন। 

সেখান থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা জামায়াত ইসলামীর আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক মোঃ হাসনাত আব্দুল্লাহসহ জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত থাকবেন। কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মোঃ আজিজুর রহমান সরকার স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীরের এই আগমনকে কেন্দ্র করে ১১ জোটের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

আশা করছি এই সমাবেশে ৪ থেকে সাড়ে ৪ লাখ মানুষের উপস্থিতি হতে পারে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল মিয়া বলেন, আমাদের কেন্দ্রীয় নেতারা আসছেন। আমাদের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। 

কুড়িগ্রামে ৪টি আসনের জোটের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা সফল হবো। কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীরের জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন