শুক্রবার; ১০ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার নববর্ষ উপলক্ষে মনোহরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে ৭৫ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার কুড়িগ্রামে তেল সংকটে উত্তেজনা, আটক ২, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি! কুড়িগ্রামের চিলমারী ইউনিয়ন পরিষদ খোলা থাকলেও, নেই সেবা কর্মকর্তা

কুড়িগ্রামের রৌমারীতে ৭৫ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার

প্রকাশিত: বৃহস্পতিবার; ৯ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৪:২১ পি.এম. | দেখেছেন: ১৭ জন।

কুড়িগ্রামের রৌমারীতে ৭৫ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর ফুলবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোঃ সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ৪৫ মিনিটে তার বাড়িতে অভিযান পরিচালনা করে অধিদপ্তরের একটি টিম। 

পরিদর্শক আবু নায়েম কাজী মোঃ নুরুন্নবীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তার শোবার ঘর থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেফতার হওয়া মোঃ সোহেল মিয়া চর ফুলবাড়ী গ্রামের মোঃ শাহা আলমের ছেলে। পরে তাকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে। 

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের পরিদর্শক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন