বৃহস্পতিবার; ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী দুই মন্দিরে কাঁসার প্রতিমা ও ঘণ্টা চুরি কুড়িগ্রামে পারিবারিক জমি বিরোধে বাবার দাফন বন্ধ, মরদেহ আঙিনায় চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক-১ সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট

কুড়িগ্রামে আঃ লীগের ধ্বংসস্তূপ কার্যালয়ে টানানো ব্যানার সরালেন বৈষম্যবিরোধী নেতারা

প্রকাশিত: বুধবার; ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৮:৩৩ পি.এম. | দেখেছেন: ১৬ জন।

কুড়িগ্রামে আঃ লীগের ধ্বংসস্তূপ কার্যালয়ে টানানো ব্যানার সরালেন বৈষম্যবিরোধী নেতারা

 

আনোয়ার সাঈদ তিতু, 

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 


 

কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে ব্যানার টানিয়েছেন দলটির কর্মীরা। এছাড়াও সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বর এলাকায় দলটির জেলা কার্যালয়ের ধ্বংসস্তূপে এই ব্যানারটি ঝুলতে দেখা যায়। পরে সেখানে উপস্থিত হয়ে ব্যানার খুলে ফেলার পাশাপাশি কার্যালয়ের টিনের বেড়া ভেঙে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

জানা যায়, ব্যানার টানানোর সময়ের একটি ভিডিও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, গুঁড়িয়ে দেওয়া ভবনের সামনে লাগানো ব্যানারে লেখা- ‘বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয়।’ এসময় সেখানে ৫-৭ জন যুবককে দেখা যায়।

ভিডিওটিতে দেখা যায়, পতাকা ও ব্যানার লাগানোর পর তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। তাদের কণ্ঠে ‘জয় বাংলা, শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, এবং ‘কুড়িগ্রামের মাটি, আওয়ামী লীগের ঘাঁটি’ এমন নানা স্লোগান শোনা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ সেখানে উপস্থিত হন ও নিজ হাতে ব্যানারটি ছিঁড়ে ফেলেন।

এরপর দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ের চারপাশের টিনের বেড়া ভেঙে দেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের ওই ধ্বংসস্তূপে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন