বুধবার; ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশী অবৈধ প্রবাসী কারন উদঘাটন জাদুকাটায় সেইভ মেশিনে খনিজ বালি চুরি, ২২ জনের নামে মামলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে অর্থদণ্ড নেই দান, তবু ’দাতা’ সদস্য, কুড়িগ্রামের রাজারহাটে মাদ্রাসা কমিটির জালিয়াতি ফাঁস কুড়িগ্রামে ধরলা গার্ডার সেতুর নাট চুরি

কুড়িগ্রামে ধরলা গার্ডার সেতুর নাট চুরি

প্রকাশিত: সোমবার; ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ১১:৩৬ পি.এম. | দেখেছেন: ৩৭ জন।

কুড়িগ্রামে ধরলা গার্ডার সেতুর নাট চুরি

আনোয়ার সাঈদ তিতু, 

কুড়িগ্রাম প্রতিনিধি:- 

 

 

কুড়িগ্রামে ধরলা সেতুর অবকাঠামোতে ব্যবহৃত লোহার নাট চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২২ ফেরুয়ারি) রাতে দুর্বৃত্তরা সেতুর মূল স্প্যানের দুইটি লোহার নাট খুলে নিয়ে যায়। 

এতে সেতুটিতে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ সেতুটি দিয়ে কুড়িগ্রাম, নাগেশ্বরী ভুরুঙ্গামারী হাজার হাজার যান বাহন চলচল করে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে পথচারীরা সেতুর মূল কাঠামোর সাথে জয়েন্টের নাট চুরি হওয়া অংশ দেখতে পেয়ে বিষয়টি টের পান। 

পথচারী মোঃ আমিনুল ইসলাম, মোঃ জলিল মিয়া, মোঃ আসাদুলসহ অনেকেই বলেন, এ ধরনের চুরি শুধু সম্পদের ক্ষতিই নয়, জননিরাপত্তার জন্য বড় হুমকি। 

এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। 

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর মোঃ নিজাম উদ্দিন আহমেদ বলেন, সেতুটির নাট চুরি হওয়ার বিষয়টি শুনেছি। এতে আতংকের কিছুই নেই। 

নাট দুটি লাগাতে বলা হয়েছে। এক-দুই দিন সময় লাগবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন