বৃহস্পতিবার; ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে দুই দিনব্যাপী "বই বিনিময়" উৎসব শুরু রংপুর সিটির সাবেক মেয়র সহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা ডাচ বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাই ভারতে পালিয়ে যাবার পথে আরো এক আসামি সুনামগঞ্জ সীমান্তে গ্রেফতার ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ! জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপারকে অব্যাহতি কুড়িগ্রামে ৮০ শতাংশ পরিচ্ছন্নতাকর্মী হরিজন সম্প্রদায় থেকে নিয়োগের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে বিএনপি নেতার মামলায় কারাবন্দি বৈষম্যবিরোধী নেতার জামিন

প্রকাশিত: বুধবার; ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৫:২৫ পি.এম. | দেখেছেন: ৪৪ জন।

কুড়িগ্রামে বিএনপি নেতার মামলায় কারাবন্দি বৈষম্যবিরোধী নেতার জামিন

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:- 

 

 

বিএনপি নেতার মামলায় কারাগারে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান জিহাদীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। মোঃ হাসান জিহাদী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের মোঃ রাজিকুল ইসলামের ছেলে। 

এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারি) একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বিচারক মোঃ মমতাজুল করিম এ আদেশ দিয়েছিলেন। জামিন পেয়ে বিকেলে কারাগার থেকে বের হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা পর্যায়ের নেতাকর্মীরা হাসান জিহাদীকে ফুল দিয়ে বরণ করে নেন। 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। 

অভিযোগে বলা হয়, মোঃ হাসান জিহাদী ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালান। এ সময় টিনের বেড়া ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। পরে শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। 

পরে হাসান জিহাদীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। মোঃ হাসান জিহাদীর স্ত্রী সৈয়দা আইরিন আক্তার বলেন, জামিনের আবেদন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

 

বিকেলে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি পান।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন