মঙ্গলবার; ১০ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত-১ কুড়িগ্রামে সড়কে বাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বিনা লাভের দোকানে ক্রেতাগণের স্বস্তি কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ইফতার মাহফিল

কুড়িগ্রামে সড়কে বাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু

প্রকাশিত: সোমবার; ৯ মার্চ, ২০২৬ খ্রি. - ১০:৪৪ পি.এম. | দেখেছেন: ২২ জন।

কুড়িগ্রামে সড়কে বাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীন ‘প্রভাতী’ প্রকল্পের বাজার উন্নয়নকাজের সড়কবাতি সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে। ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুজন হলেন- বিদ্যুৎ শ্রমিক মোঃ মিজানুর রহমান মিজান (৪৫) ও স্থানীয় বাসিন্দা মোঃ উমেদ আলী (৩৬)। মিজানের বাড়ি কুড়িগ্রাম জেলা সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মদাজালছাড়া গ্রামে। তার বাবার নাম মোঃ মজিবর রহমান। 

আর মোঃ উমেদ আলী ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চর গ্রামের মোঃ আদর আলীর ছেলে। মোঃ উমেদ আলী বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন বলে জানা গেছে। এ ছাড়াও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন প্রভাতী প্রকল্পের সুফলভোগী সদস্য মোঃ বাবলু মিয়া এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ সেকেন্দার। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের বরাতে চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক জানান, প্রভাতী প্রকল্পের বাজার উন্নয়নকাজের অধীন সড়ক বাতি স্থাপন কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। বাতি স্থাপনের জন্য লোহার বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় পাশে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইনের তারের সঙ্গে ওই খুঁটির স্পর্শ লাগে। এতে শ্রমিক মোঃ মিজান বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে অপর তিন জনও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। 

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মোঃ মিজান ও মোঃ উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস বলেন, ‘দুজনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। কারও গাফিলতি থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন