সোমবার; ৯ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
নরসিংদীতে আসন্ন নির্বাচন উপলক্ষে ৬৬৩ কেন্দ্রে ৮৬১৯ জনবলের বিশাল ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক -নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণ অধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুড়িগ্রামে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

কুড়িগ্রাম জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী

প্রকাশিত: রবিবার; ৮ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০২:১৮ পি.এম. | দেখেছেন: ৩০ জন।

কুড়িগ্রাম জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। 

শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাতে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

জানা গেছে, দীর্ঘদিন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলটিতে যোগদানের সিদ্ধান্ত নেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শফিউর রহমান ও মোঃ আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মোঃ সুমন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি মোঃ নুর মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ নুরুল হোসেন, কর্মী মোঃ নবাব আলী, এরশাদুল হকসহ শতাধিক নেতাকর্মী। 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্নভাবে জামায়াতে ইসলামীতে যোগদানের খবর পাওয়া গেছে। যোগদানকারী কয়েকজন নেতাকর্মী জানান, দীর্ঘ চিন্তা-ভাবনার পর তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মতে, ইসলামী আদর্শভিত্তিক নৈতিক রাজনীতির মাধ্যমে দলটি দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। 

এ বিষয়ে ব্যারিস্টার মোঃ মাহবুবুল আলম সালেহী বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ নানা বয়সী মানুষের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। এটি সংগঠনের শক্তিকে আরও সুদৃঢ় করবে।

তিনি সকলকে সঙ্গে নিয়ে ‘ইনসাফের উলিপুর’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন