শনিবার; ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে ধংস জীববৈচিত্র কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামে ৪০০ বছরের পুরনো চান্দামারী মসজিদ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি'র অভিযানে ৪৬ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশিত: শুক্রবার; ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৯:৪৯ পি.এম. | দেখেছেন: ২৪ জন।

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি'র অভিযানে ৪৬ লাখ টাকার পণ্য জব্দ

আনোয়ার সাঈদ তিতু, 

কুড়িগ্রাম প্রতিনিধি:- 

 

 

কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)। 

ক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম ২২ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে পণ্য জব্দের বিষয়ে জানানো হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার অভিযান চালিয়ে আনুমানিক ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। 

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব-উল-হক জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন