বৃহস্পতিবার; ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী দুই মন্দিরে কাঁসার প্রতিমা ও ঘণ্টা চুরি কুড়িগ্রামে পারিবারিক জমি বিরোধে বাবার দাফন বন্ধ, মরদেহ আঙিনায় চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক-১ সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী দুই মন্দিরে কাঁসার প্রতিমা ও ঘণ্টা চুরি

প্রকাশিত: বৃহস্পতিবার; ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ১২:০১ এ.এম. | দেখেছেন: ১২ জন।

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী দুই মন্দিরে কাঁসার প্রতিমা ও ঘণ্টা চুরি

 

আনোয়ার সাঈদ তিতু, 

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 


 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মুন্সিবাড়ী জমিদারবাড়ি এলাকার দুটি ঐতিহ্যবাহী মন্দিরে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে মূল্যবান মূর্তি ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

মন্দির কমিটির একাধিক সদস্য জানান, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির ও গৌড়-নিতাই মন্দিরে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে পূজা দিতে এসে পুরোহিত ও স্থানীয় বাসিন্দারা মন্দিরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা।

মন্দির সূত্রে জানা গেছে, লক্ষ্মী নারায়ণ জিও মন্দির থেকে একটি পূজার ঘণ্টা, একটি কাঁসর, একটি শঙ্খ ও একটি করতাল চুরি গেছে। অন্যদিকে গৌড়-নিতাই মন্দির থেকে কাঁসার তৈরি আনুমানিক ৫০০ গ্রাম ওজনের একটি গোপালের প্রতিমা এবং প্রায় এক কেজি ওজনের গৌড়-নিতাইয়ের দুটি মূর্তি নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দারা বলেন, মন্দির দুটি পুরোনো ও ঐতিহ্যবাহী। চুরি হওয়া মূর্তি ও পূজার সামগ্রী কেবল ধর্মীয় নয়, ঐতিহাসিক মূল্যও বহন করে। দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানান তাঁরা।

লক্ষ্মী নারায়ণ জিও মন্দির কমিটির সভাপতি গৌরঙ্গ চন্দ্র সরকার বলেন, ‘মন্দিরের পুরোহিত পঙ্গ চন্দ্র মোহন্ত বাদী হয়ে মামলা করবেন। কারও প্রতি আমাদের নির্দিষ্ট সন্দেহ নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না।’

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সাঈদ ইবনে সিদ্দিক। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন