মঙ্গলবার; ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত ৩০০ শিক্ষার্থী পেলো বিনামূল্যে স্কুল পোশাক ও ব্যাগ কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কুড়িগ্রামের নাগেশ্বরীতে তেল নিতে গিয়ে গ্রেফতার একাধিক মামলার আসামি কুড়িগ্রামের রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: সোমবার; ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি. - ১১:২৭ পি.এম. | দেখেছেন: ১৮ জন।

কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:- 

 

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের বড় ছড়ার পাড় গ্রামের মোঃ সৈফুর ইসলামের ছেলে মোঃ আব্দুল জলিল (২৫)।

স্থানীয় ও স্বজনরা জানান, সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়ে আব্দুল জলিল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন। 

সোমবার দুপুরে ইরি ক্ষেতে সেচ দিতে পাম্পের মোটর চালু করতে গিয়ে জলিল বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানিয়েছেন তার বোন জামাই মোঃ লিয়াকত হোসেন। 

 

এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি বলে নিশ্চিত করেছেন কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাশ।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন