শনিবার; ১৪ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
হাতিবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌ম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক; বাংলাদেশি যুবককে হস্তান্তর তিস্তার পাড় বাঁধনে নতুন করে ঘর বাঁধনের স্বপ্ন কুড়িগ্রামে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত কুড়িগ্রামে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে অতিরিক্ত ভাড়া রুখতে প্রশাসনের কঠোর অবস্থান

কুড়িগ্রামের চিলমারীতে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

প্রকাশিত: শনিবার; ৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি. - ১২:৩৪ এ.এম. | দেখেছেন: ২৫ জন।

কুড়িগ্রামের চিলমারীতে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আজকে চিলমারী থানাধীন রমনা ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা রাবাইটারী এলাকার মোঃ খোরশেদ আলম (২০), মো: আসাদ আলী (১৯) ও নাজির হোসেন (২৮)। আজ শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১১:৪৫ চিলমারী থানাধীন রমনা ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ উক্ত মাদক কারবারিদেরকে গ্রেফতার করা হয়। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। 

এরই ধারাবাহিকতা চিলমারী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । 

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন