মঙ্গলবার; ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত ৩০০ শিক্ষার্থী পেলো বিনামূল্যে স্কুল পোশাক ও ব্যাগ কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কুড়িগ্রামের নাগেশ্বরীতে তেল নিতে গিয়ে গ্রেফতার একাধিক মামলার আসামি কুড়িগ্রামের রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

প্রকাশিত: সোমবার; ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৪:৫২ পি.এম. | দেখেছেন: ৩১ জন।

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আটক দুই যুবক হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের মোঃ সোলাইমান হোসেন এবং কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ সোহাগ মিয়া। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তারা ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় স্থানীয় ভারতীয়দের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। 

এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, দুই বাংলাদেশি যুবক আটকের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। 

তাদের ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন