রবিবার; ৫ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কালীগঞ্জের অপেক্ষার পরেও মিলছে না তেল! তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ প্রতারণার শিকার হয়ে এখন, নিজেই এখন প্রতারক! লিবিয়ায় জিম্মি রেখেছে চার বাংলাদেশীকে কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুললেন স্কুলশিক্ষক চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক-১ তিস্তার চরাঞ্চলে পেঁয়াজ, রসুন ও আলু উৎপাদনের খরচ উসুল নিয়ে চিন্তায় কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টাকা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: শনিবার; ৪ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৮:৫২ পি.এম. | দেখেছেন: ২৬ জন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টাকা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় অর্থনৈতিক সমস্যার কারণে পরিবারের কাছে টাকা না পেয়ে মোঃ আজিমুল ইসলাম (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। 

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ এপ্রিল) তিনি মারা যান। নিহত মোঃ আজিমুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের অটোচালক মোঃ ফজলুল হকের ছেলে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আজিমুল বাড়িতে এসে বাবার কাছে মোটা অঙ্কের টাকা চেয়েছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা সেই টাকা দিতে পারেননি। এতে অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মায়ের তৎপরতায় রশি কেটে তাকে উদ্ধার করা হয়। 

পরিবারের সদস্যরা প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। মোঃ আজিমুল ইসলামের মৃত্যুতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষ শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন। 

বিকেল ৩টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হয়। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম সোহেল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। 

আর্থিক সংকটের কারণে তার চাহিদা পূরণ না হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ হাসান নাঈম জানিয়েছেন, ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন