কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যের সার ও বীজ বিতরণ
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ
২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল ১১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার,উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন সহ কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন