শনিবার; ১৪ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
হাতিবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌ম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক; বাংলাদেশি যুবককে হস্তান্তর তিস্তার পাড় বাঁধনে নতুন করে ঘর বাঁধনের স্বপ্ন কুড়িগ্রামে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত কুড়িগ্রামে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে অতিরিক্ত ভাড়া রুখতে প্রশাসনের কঠোর অবস্থান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন ও বিরল প্রজাতির শকুন উদ্ধার

প্রকাশিত: বৃহস্পতিবার; ৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি. - ১০:২২ পি.এম. | দেখেছেন: ৬২ জন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন ও বিরল প্রজাতির শকুন উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। 

 

প্রচণ্ড শীতের কারণে দুর্বল হয়ে পড়া বিশাল আকৃতির শকুনটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের নজরে আসে। বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় পাখিটিকে প্রথম দেখতে পান এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী শিশু-কিশোরসহ স্থানীয় মানুষের ভিড় জমে যায় শকুনটি এক নজর দেখার জন্য। 

 

অনেকেই মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। স্থানীয় জাহাঙ্গীর রহমান জানান, তিনি প্রথম বাঁশঝাড়ে শকুনটিকে দেখতে পান। দুর্বলতার কারণে উড়তে না পারায় কাছে গিয়ে সহজেই সেটিকে ধরতে সক্ষম হন। পরে পাখিটিকে নিরাপদ স্থানে নিয়ে রাখা হয়। 

 

খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে যাওয়া হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলারা আকতার জানান, “উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির শকুনটিকে প্রাণিসম্পদ কর্মকর্তা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। 

 

পরে সুস্থতা নিশ্চিত করে পাখিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের ধারণা, শীতের তীব্রতায় ভারতের হিমালয় অঞ্চল থেকে খাদ্যের সন্ধানে উড়ে এসে বিপন্ন প্রজাতির এই শকুনটি ফুলবাড়ীতে আশ্রয় নিয়েছিল।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন