সোমবার; ২০ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙ্গনের কবলে শতাধিক হেক্টর ফসলি জমি কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে ৮ কেজির ২ চিতল ধরলেন এক জেলে কুড়িগ্রামে পুলিশের বড় সাফল্য: ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার রংপুরে বাসচাপায় নিহত ঠিকাদার কুড়িগ্রামের রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: রবিবার; ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৭:১২ পি.এম. | দেখেছেন: ২৪ জন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় র‍্যাবের অভিযানে প্রায় ২ মণ (৭৬ কেজি) গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১৩, রংপুর।

র‍্যাব সূত্রে জানা যায়, সারাদেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোঃ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক ব্যক্তির নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন