কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায্যতা নিরাপদ হোক নারী ও কন্যার অধিকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে এগারোটায় ফুলবাড়ী উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে একটি রেলি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হলরুমে আয়োজন সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিদের যুব সমাজ কল্যাণ সিমিতি(প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ),সলিডারিটি ও টিএমএসএস এর সহযোগিতায়,আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, ফুলবাড়ী থানার এসআই সৈয়দ আলী, ভেটেরেনারি সার্জন মওদুদ হাসান, ট্রেজারি কর্মকর্তা এরামুল হক, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা এনসিপির সমনায়ক নাজমুল ফেরদৌস লাভলু, বাংলাদেশ ইসলামিক রিলিফ বাংলাদেশের কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক সাবেদ আলী, মহিদের যুব সমাজ কল্যাণ সমিতির এইচআর এসআর টেকনিকাল অফিসার প্রতিমা রানী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন