শুক্রবার; ১৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচন: সভাপতি কাসেম, সম্পাদক জাহেদী কুড়িগ্রামের রৌমারীতে ব্যাংকে জাল টাকা নিয়ে যুবক আটক সিলেটে হারানো ফোন ফিরে পেলেন ৭০ জন বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের কুড়িগ্রামের পাঁচপীর ডিগ্রি কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ

প্রকাশিত: বৃহস্পতিবার; ১২ মার্চ, ২০২৬ খ্রি. - ১১:২০ পি.এম. | দেখেছেন: ১৮ জন।

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাতে লালমনিরহাট-১৫ বিজিবির অধীন অনন্তপুর বিওপির ফেলানীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি এবং ইস্কাফ সিরাপ ৭৯ বোতল জব্দ করা হয়েছে। 

জব্দকৃত সামগ্রীর মোট সিজার মূল্য ধরা হয়েছে ২,৩১,৬০০ টাকা, যার মধ্যে শাড়ীর মূল্য ২,০০,০০০ টাকা এবং ইস্কাফ সিরাপের মূল্য ৩১,৬০০ টাকা। 

লালমনিরহাট-১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন