সোমবার; ২০ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙ্গনের কবলে শতাধিক হেক্টর ফসলি জমি কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে ৮ কেজির ২ চিতল ধরলেন এক জেলে কুড়িগ্রামে পুলিশের বড় সাফল্য: ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার রংপুরে বাসচাপায় নিহত ঠিকাদার কুড়িগ্রামের রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

কুড়িগ্রামের রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

প্রকাশিত: রবিবার; ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৭:১৪ পি.এম. | দেখেছেন: ২২ জন।

কুড়িগ্রামের রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

 

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 


 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় একটি ফিলিং স্টেশনে সিগারেটের আগুন থেকে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই মোটরসাইকেলটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর তেলের পাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতার ঘাটতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ফিলিং স্টেশন এলাকায় ধূমপান থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন